শুক্রবার, ৮ মার্চ, ২০১৯

ডিজিটাল মার্কেটিংয়ে কন্টেন্ট কি?



ট্রেডিশনাল মার্কেটিংয়ে আমরা কি কখনও দেখেছি মার্কেটাররা বা মার্কেটিং রিপ্রেজেন্টিটিভরা সরাসরি কাউকে কি বলে যে, ভাই এই প্রোডাক্টটি খুব ভাল নেন! নিশ্চয় না। প্রোডাক্টটি কাউকে নেওয়ার কথা বলার আগে রিপ্রেজেন্টিটিভরা আগে সেই পণ্যের গুনাগুন বলে, পণ্যটি আপনার কি উপকারে আসবে সেই কথা বলে, বিভিন্ন ফিচারের কথা  বলে। তারপর পণ্যটি নেওয়ার কথা বলে। ডিজিটাল মার্কেটিংয়েও আপনি কাউকে ডিজিটাল চ্যানেলগুলোতে আপনার পণ্য বা সেবা নেওয়ার কথা সরাসরি বলতে পারবেন না। আর গুগল বা যে কোন সার্চ ইঞ্জিন তো কখনই এমনি এমনি আপনার ওয়েবসাইটে কোন ইউজারকে রেফার করবেনা। হ্যাঁ, এ জন্য প্রয়োজন কন্টেন্ট। বিশেষ করে যারা SEO, এফিলিয়েট মার্কেটিং বা গুগল এডসেন্স নিয়ে কাজ করেন তাদের জন্য তো এই কন্টেন্ট খুবই জরুরি!

এখন প্রশ্ন আসে কন্টেন্ট কি? এক কথাই যদি বলি কন্টেন্ট হচ্ছে ডিজিটাল চ্যানেলগুলোতে উপস্থাপন বা পোস্টিং এর রসদ বা মেটেরিয়াল। আরো ভালভাবে বললে কন্টেন্ট হচ্ছে আপনার পণ্য বা সেবা এবং নির্দিষ্ট কোন কী ওয়ার্ডের বিস্তারিত উপস্থাপন। আপনি যদি কোন পণ্য বিক্রি করতে চান তাহলে সেই পণ্যের সুবিধা অসুবিধা, গুণাগুণ তুলে ধরবেন। আপনি যদি কোন সেবাদাতা হয়ে থাকেন তাহলে আপনি কিভাবে সেবা প্রদান করে থাকেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন। অথবা আপনি যদি এফিলিয়েট অথবা ব্লগিং করেন তাহলে যেই কী ওয়ার্ড নিয়ে কাজ করেন সেই কী ওয়ার্ডের বিষয়বস্তু তুলে ধরবেন।

এখন আসা যাক কন্টেন্ট কি কি ধরণের হতে পারে। কন্টেন্ট সাধারণত চার ধরণের হয়ে থাকে।

১. টেক্সট- টেক্সট কন্টেন্ট হচ্ছে আপনি যা লেখে বা টাইপ করে বুঝাতে পারেন। ধরুন পণ্য বা সেবা সম্পর্কে বিস্তারিত লিখলেন। অথবা নির্দিষ্ট কোন কী ওয়ার্ড নিয়ে লেখে বা টাইপ করে তথ্য উপস্থাপন করলেন।

২.ইমেজ বা ছবি- ধরুন আপনি আপনার পণ্যের বা সেবার কোন ডিজিটাল চ্যানেলে ফটোগ্রাফি তুলে ধরলেন। অথবা কোন তথ্যের একটা গ্রাফিক্যাল ভিউ তুলে ধরলেন। এটাই হচ্ছে ইমেজ কন্টেন্ট।

৩. অডিও- অডিও কন্টেন্ট হচ্ছে কোন কিছু বলে বা সাউন্ড দিয়ে বোঝানো। এই যে আমি বলে বোঝাচ্ছি এটাই অডিও কন্টেন্ট। অথবা কোন মিউজিক বা গানও অডিও কন্টেন্টের মধ্যে পরে।

৪.ভিডিও- এই যে আমি ইউটিউবে ভিডিওটি আপলোড করে কন্টেন্ট সম্পর্কে আপনাদের বোঝাচ্ছি এটাই একটা ভিডিও কন্টেন্ট।

সোমবার, ৪ মার্চ, ২০১৯

ভারত- পাকিস্তান কার কত অস্ত্র?

                                             ভিডিওটি দেখতে ভিডিওটির মাঝখানে ক্লিক করুন।


ভারত পাকিস্তান দুটি দেশ এখন যুদ্ধাবস্থায় আছে। চলুন দেখা যাক অস্ত্র এবং সেনা শক্তির দিক দিয়ে কে বেশী শক্তিশালী।

প্রথমেই দেখে নিই আয়তনের দিক থেকে কে কত বড়।

আয়তন

ভারতের আয়তন ৩২৮৭৫৯০ বর্গ: কিমি (বত্রিশ লাখ সাতাশি হাজার পাঁচশত নব্বই বর্গ কিলোমিটার)

পাকিস্তানের আয়তন ৭৯৬০৯৫ বর্গ কিমি: (সাত লাখ ছিয়ানব্বই হাজার পঞ্চানব্বই বর্গ কিলোমিটার)

জনসংখ্যা

ভারতের বর্তমান জনসংখ্যা ১২৭৬২৬৭০০০ (একশত সাতাশ কোটি বাষট্টি লাখ সাতষট্টি হাজার)

পাকিস্তানের বর্তমান জনসংখ্যা ১৯৯০৮৫৮৪৭ (উনিশ কোটি নব্বই লাখ পচাশি হাজার আটশত সাতচল্লিশ)

প্রতিরক্ষা খাতে কে কত খরচ করে


প্রতি বছর গড়ে ভারত প্রতিরক্ষা খাতে খরচ করে ৫৫.৯ বিলিয়ন ডলার যা ভারতের জিডিপির ২.৫ শতাংশ।

প্রতি বছর গড়ে পাকিস্তান প্রতিরক্ষা খাতে খরচ করে মাত্র ১০.৮ বিলিয়ন ডলার যা পাকিস্তানের জিডিপির ২.৯ শতাংশ। 

পরমাণবিক অস্ত্র


ভারতের পরমানবিক অস্ত্র আছে ১১০-১২০ টির মত।
সে তুলনায় পাকিস্তানের পরামানবিক অস্ত্র আছে ১২০-১৩০ টির মত।  

জনশক্তি

ভারতের সামরিক জনশক্তি আছে ২১৪০০০০ জন (একুশ লাখ চল্লিশ হাজার) এবং রিজার্ভ সামরিক জনশক্তি আছে ১১৫৫০০০ জন (এগার লাখ পঞ্চান্ন হাজার)।

সে তুলনায় পাকিস্তানের সামরিক জনশক্তি আছে মাত্র ৬৫৩৮০০ জন (ছয় লাখ তিপান্ন হাজার আটশত জন)এবং রিজার্ভ সামরিক জনশক্তি আছে  ৫১৩০০০ জন (পাঁচ লাখ তের হাজার জন)।

এবার আসা যাক সামরিক সরঞ্জামাদি কার কতগুলো কি আছে

পদাতিক বাহিনি বা সেনাবাহিনীর অস্ত্র 

ট্যাংক


ভারতের ট্যাংক আছে ৪৪২৬ (চার হাজার চারশত ছাব্বিশটি)। 

পাকিস্তানের ট্যাঙ্ক আছে ২৭৩৫ (দুই হাজার সাতশত পয়ত্রিশটি)। 

যুদ্ধের অন্যান্য বাহনের মধ্যে-

ভারতের আছে ৫৬৮১ (পাঁচ হাজার ছয়শত একাশিটি)। 

পাকিস্তানের আছে ৩০৬৬ (তিন হাজার ছিষট্টিটি)। 

সেলফ প্রোপেল্ড আর্টিলারি

ভারতের আছে ২৯০ টি (দুইশত নব্বই)।

এ দিক দিয়ে পাকিস্তানের আছে ৩২৫ টি (তিনশত পঁচিশটি)। 

রকেট আর্টিলারি

ভারতের আছে ২৯২টি।

পাকিস্তানের আছে ১৩৪টি।

বিমান বাহিনীর অস্ত্র

যুদ্ধ বিমান

ভারতের যুদ্ধ বিমান আছে ৩২৩ টি।
পাকিস্তানের যুদ্ধ বিমান আছে ১৮৬ টি।

মাল্টিরোল বিমান

ভারতের মাল্টিরোল বিমান আছে ৩২৯ টি।
পাকিস্তানের মাল্টিরোল বিমান আছে ২২৫ টি।

আক্রমণ বিমান

ভারতের আক্রমণ বিমান আছে ২২০ টি।
পাকিস্তানের আক্রমণ বিমান আছে ৯০ টি।

হেলিকপ্টার
ভারতের হেলিকপ্টার আছে ৭২৫ টি।
পাকিস্তানের হেলিকপ্টার আছে ৩২৩ টি।

নৌ বাহিনীর অস্ত্র

ভারতের নৌবাহিনী পাকিস্তানের নৌ বাহিনীর তুলনায় কিছুটা শক্তিশালী। 

বিমান বহনকারী জাহাজ

ভারতের বিমানবহনকারী জাহাজ আছে ২ টি। 
অপরদিকে পাকিস্তানের কোন বিমানবহনকারী জাহাজ নেই। 

বিমান বিদ্ধংসী জাহাজ

ভারতের বিমান বিদ্ধংসী জাহাজ আছে ১১ টি।
অপরদিকে পাকিস্তানের কোন বিদ্ধংসী জাহাজ নেই। 

ফ্রিগেট রণতরী

ভারতের ফ্রিগেট রণতরী আছে ১৫ টি।
পাকিস্তানের ফ্রিগেট রণতরী আছে ৯ টি।

কর্ভেটস রণতরী

ভারতের কর্ভেটস রণতরী আছে ২৪ টি।
অপরদিকে পাকিস্তানের কোন কর্ভেটস রণতরী নেই।

সাবমেরিন

ভারতের সাবমেরিন আছে ১৫ টি। 
পাকিস্তানের সাবমেরিন আছে ৫ টি। 

রবিবার, ৩ মার্চ, ২০১৯

যেভাবে আপনার ফোনে সবসময় 4G নেটওয়ার্ক থাকবে!

উপরের এই ভিডিওটির এই ছোট ট্রিক্সটি কাজে লাগিয়ে ফোনে সবসময় 4G নেটওয়ার্ক দিতে ইন্টারনেট চালাতে পারবেন। 

হাতের ফোনকে বানান স্ক্যানার

উপরের ভিডিওতে দেখুন কিভাবে হাতের ফোনকে স্ক্যানার হিসেবে ব্যাবহার করতে পারবেন। 

সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯

ঠাকুরগাঁওয়ের হরিপুর রাজবাড়ির ইতিহাস

মুঘলরা ভারতীয় উপমহাদেশ দখল করে শাসন শুরু করার পর জমিদারি প্রথা চালু হয়। ভূমি রাজস্ব আদায়ের জন্য উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে তারা জমিদার নিয়োগ করেন।

১৭৯৩ সালে বৃটিশ শাসন আমলে চিরস্থায়ী বন্দোবস্ত আইনের ফলে জমিদারদের জমিদারি সুদৃঢ় হয়। উপমহাদেশের প্রতিটি অঞ্চলে একজন করে জমিদারকে সেই অঞ্চলের জমির মালিকানা প্রদান করা হয়। জমিদাররা সেই অঞ্চলের অধীনস্ত প্রজাদের কাছে জমির খাজনা আদায় করতেন এবং সেই খাজনা জমিদারদের মাধ্যমে পৌঁছাত বৃটিশ শাসকদের কাছে।

হরিপুরে জমিদারির ইতিহাস
আনুমানিক ১৪০০ খ্রিস্টাব্দে ঘনশ্যাম কুন্ডু নামক একজন ব্যবসায়ী এন্ডি কাপড়ের ব্যবসা করতে হরিপুরে আসেন সেই সময় মেহেরুন্নেসা নামে এক বিধবা মুসলিম মহিলা অঞ্চলের জমিদার ছিলেনতাঁর বাড়ি হরিপুরের মেদিনীসাগর গ্রামে। জমিদারির খাজনা দিতে হতো তাজপুর পরগনার ফৌজদারের নিকট। খাজনা অনাদায়ের পড়ার কারণে মেহেরুন্নেসার জমিদারির কিছু অংশ নিলাম হয়ে গেলে ঘনশ্যাম কুন্ডু কিনে নেন

নির্মাণের ইতিহাস
ঘনশ্যামের পরবর্তী বংশধরদের একজন রাঘবেন্দ্র রায় ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে বৃটিশ আমলে হরিপুর রাজবাড়ির কাজ শুরু করেন কিন্তু তাঁর সময়ে রাজবাড়ির সমস্ত কাজ শেষ হয়নি রাঘবেন্দ্র রায়ের পুত্র জগেন্দ্র নারায়ণ রায় ঊনবিংশ শতাব্দীর শেষদিকে রাজবাড়ির নির্মাণ কাজ শেষ করেন এসময় তিনি বৃটিশ সরকার কর্তৃক রাজর্ষি উপাধিতে ভূষিত হন
১৯৪৭ সালে ভারত উপমহাদেশ ভারত ও পাকিস্থান দুটি দেশে বিভক্ত হয়ে গেলে পাকিস্থান অঞ্চলের হিন্দু জমিদাররা নিজ বাড়ি ছেড়ে ভারতে চলে যায়। সেই প্রেক্ষিতে হরিপুর রাজবাড়ির জমিদার জগেন্দ্র নারায়ণ রায় পরিবারসহ ভারতের রায়গঞ্জে পালিয়ে যায়।

৩ একর ২৭ শতক জমির উপর এই জমিদার বাড়িটি। জমিদারি পরিচালনার জন্য কাচারী, ধর্মীয় উৎসবের জন্য বিভিন্ন উপাসনলয়, বিনোদনের জন্য নাচমহল, নাগমহল, অন্দরমহল ও অন্ধকূপ ইত্যাদি স্থাপন করেছিলেন।জগেন্দ্র নারায়ণ রায়ের সমাপ্তকৃত রাজবাড়ির দ্বিতল ভবনে লতাপাতার বিভিন্ন নকশা এবং পূর্ব দেয়ালের উপরে রাজর্ষি জগেন্দ্র নারায়ণের চৌদ্দটি আবক্ষ মূর্তি আছে তাছাড়া ভবনটির পূর্বপাশে একটি শিব মন্দির এবং মন্দিরের সামনে নাট মন্দির রয়েছে রাজবাড়িতে  একটি বিশাল পাঠাগার ছিলো যেটি কালের গর্ভে হারিয়ে গেছে রাজবাড়িটির যে সিংহদরজা ছিল তাও নিশ্চিহ্ন হয়েছে

১৯০০ সালের দিকে ঘনশ্যামের বংশধররা বিভক্ত হলে হরিপুর রাজবাড়িও দুটি আলাদা অংশে বিভক্ত হয়ে যায় রাঘবেন্দ্র-জগেন্দ্র নারায়ণ রায় যে বাড়িটি তৈরি করেন তা বড় তরফের রাজবাড়ি নামে পরিচিত এই রাজবাড়ির পশ্চিমদিকে নগেন্দ্র বিহারী রায় চৌধুরি গিরিজা বল্লভ রায় চৌধুরি ১৯০৩ সালে আরেকটি রাজবাড়ি নির্মাণ করেন যার নাম ছোট তরফের রাজবাড়ি

জরাজীর্ন অবস্থায় পড়ে আছে এখন এই হরিপুর রাজবাড়িটি। সরকার সংস্কারের উদ্যোগ নিলে এই রাজবাড়িটি হতে পারে পর্যটনের একটি অন্যতম স্থান। হরিপুরবাসীর প্রত্যাশা অতিসত্যর এটিকে সংস্কার করে গড়ে তোলা হবে একটি পর্যটন স্থান হিসেবে।

শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯

ডিজিটাল মার্কেটিংয়ের প্ল্যাটফর্মস বা চ্যানেলগুলো কি কি?

ট্রেডিশনাল মার্কেটিংয়ে অনেক সময় দেখি কোম্পানিগুলো কিছু স্পট বেছে নেয় তারপর সেই স্পটগুলিতে মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ বা বিপনন কর্মকর্তার মাধ্যমে মার্কেটিং করে থাকে।
ডিজিটাল মার্কেটিং যেহেতু অনলাইন নির্ভর সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনলাইনভিত্তিক বা ইন্টারনেটভিত্তিক কিছু প্ল্যাটফর্ম বা চ্যানেল বেছে নিতে হবে। বিশেষত যারা আউটসোর্স করেন বা কন্টেন্ট মার্কেটিং করেন তাদের তো ইন্টারনেটভিত্তিক প্ল্যাটফর্ম ছাড়া আর কোন জায়গা নেই। তো চলুন দেখে আসা যাক প্ল্যাটফর্মগুলো কি কি!

ওয়েবসাইট বা ব্লগ   হচ্ছে আপনার বা আপনার কোম্পানির একটা ইউনিক আইডেন্টিটি। আজকাল আপনি একটি কোম্পানি করবেন অথবা আপনার পণ্য বা সেবা বিপনন করবেন কিন্তু ওয়েবসাইট না থাকলে কি হয়! অথবা আপনি কন্টেন্ট মার্কেটিং করে গুগল এডসেন্স থেকে টাকা উপার্জন করতে চাইছেন তাহলে তো অবশ্যই আপনার একটি ওয়েবসাইট বা ব্লগ থাকা জরুরি! বর্তমান প্রযুক্তিনির্ভর এই যুগে ওয়েবসাইট বা ব্লগ হচ্ছে একটি বিশ্বস্থতার প্রতীক। আপনি আপনার ওয়েবসাইটে আপনার পণ্য বা সেবা সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরবেন এতে করে কাস্টমাররা সহজেই আপনার পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারবে। আর যদি কন্টেন্ট মার্কেটিং করেন তাহলে ভিউয়ারের চাহিদামত তথ্য উপস্থাপন করবেন। তবে অবশ্যই মনে রাখবেন গুগল বা সার্চইঞ্জিনে সার্চে প্রথমের দিকে আসতে চাইলে অবশ্যই আপনাকে আপনার ওয়েবসাইট বা ব্লগের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা ইংরেজীতে সংক্ষেপে যাকে বলে SEO এর কাজ করাতে হবে।

ফেসবুক হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম এবং কার্যকরী একটি প্ল্যাটফর্ম বা চ্যানেল। বাংলাদেশে বর্তমান ফেসবুক ব্যাবহারকারীর সংখ্যা ৩ কোটির উপরে। ধারণা করা হচ্ছে টিভি বা অন্য কোন মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়ার থেকে ফেসবুকে ডিজিটাল মার্কেটিং করাটা এখন অনেক কার্যকরী। বাংলাদেশে তো এখন অনেক মানুষ আছে যারা টিভি দেখার থেকে খবর বা যে কোন বিষয়ে জানতে ফেসবুকে ঢুকেন বা ফেসবুক ব্রাউজ করেন। অনেকে এখন পণ্য বা সেবা বিপনন করতে অথবা কন্টেন্ট মার্কেটিং করতে ফেসবুককেই একমাত্র মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন।

ইউটিউব হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও কন্টেন্ট বা ভিডিও স্ট্রীমিং ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম। গুগলের পরেই মানুষ এখন কোন কিছু জানতে বা দেখতে ইউটিউবে সার্চ করে। আপনি আপনার পণ্য বা সেবা সম্পর্কে বিভিন্ন ধরণের ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে পারেন। এতে করে সহজেই মানুষ আপনার পণ্য বা সেবা সম্পর্কে ধারণা পাবে। যারা ইউটিউব থেকে টাকা উপার্জন করতে চান তারা বিভিন্ন ধরণের ভিডিও কন্টেন্ট বানিয়ে ইউটিউবে আপলোড করতে পারেন।

লিঙ্কডইন হচ্ছে মূলত প্রোফেশনালদের জন্য একটি সোস্যাল মিডিয়া। অনেকে আছেন যারা কর্পোরেটদের টার্গেট করে পণ্য বা সেবা বিপনন করেন তারা লিঙ্কডইনকে ডিজিটাল মার্কেটিংয়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিতে পারেন। অথবা যারা কর্পোরেটদের টার্গেট করে কন্টেন্ট মার্কেটিং করে থাকেন তারাও লিঙ্কডইনকে মাধ্যম হিসেবে নিতে পারেন।

ইনস্টাগ্রাম হচ্ছে ফেসবুকেরই মালিকানাধীণ ইমেজ বা ছবি শেয়ারিং সোস্যাল মিডিয়া। অনেকেই আছেন যারা বিভিন্ন পণ্য বা সেবা নিয়ে ফটোগ্রাফি করে থাকেন অথবা ইমেজ কন্টেন্ট নিয়ে মার্কেটিং করেন (যেমন গ্রাফিক্স, মূলত ফটোশপ) তাদের জন্য  ইনস্টাগ্রাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ফেক্ট মাধ্যম।

টুইটার এরও কিছু সংখ্যক ব্যাবহারকারী বাংলাদেশে আছে। টুইটারেও নিয়মিত পোস্ট বা মার্কেটিং করলে একটা সময় ভাল ফলোয়ার সমৃদ্ধ একটা প্রোফাইল হলে সেটিও হতে পারে ডিজিটাল মার্কেটিংয়ের একটা অন্যতম প্ল্যাটফর্ম। মূলত যারা গ্লোবালি বিজনেস করেন অথবা কন্টেন্ট মার্কেটিং করেন তাদের জন্য ডিজিটাল মার্কেটিংয়ের ভাল একটা প্ল্যাটফর্ম টুইটার

এছাড়াও Reddit, Tumblr এর মত প্ল্যাটফর্মগুলো ডিজিটাল মার্কেটিংয়ের জন্য খুবই কার্যকরী।