শনিবার, ৩ আগস্ট, ২০১৯

হোম স্ক্রিনে গুগলের প্রতিযোগি সার্চ ইঞ্জিনগুলোও জায়গা পাচ্ছে এন্ড্রোয়িডে

গুগল এন্ড্রোয়িড
বেশ কয়েকবার বিভিন্ন কারণে  ইউরোপীয় ইউনিয়নের জরিমানার মুখে পড়তে হয়েছে গুগলকে! ঘাড়ে পরেছে ডাটা চুরির অপবাদও। সর্বশেষ ৪.৩ বিলিয়ন ইউরো ইউরোপীয় ইউনিয়নকে জরিমানা দিয়েছে গুগল।  তাই এবার ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপের দেশগুলোর গ্রাহকদের কাছে গুগলের এন্ড্রোয়িডের নতুন ভার্সনে থাকছে একটি চমক! ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের পাশাপাশি আরো কিছু সার্চ ইঞ্জিনকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে বেছে নিতে পারবেন গ্রাহকরা। এমনটাই জানিয়েছে গুগলের মূল কোম্পানি আলফাবেট। 

তবে ইউরোপীয় ইউনিয়নের এই বড় ইকোনোমিক জোনে যে কোন সার্চ ইঞ্জিন ইচ্ছা করলেই আবার পছন্দকৃত সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে আসতে পারবেনা। এর জন্য একটি প্রক্রিয়া অনুসরণ করবে গুগল। 

হোম স্কিনের পছন্দের লিস্টে মোট চারটি সার্চ ইঞ্জিন লিস্ট পাবে গ্রাহকরা আর এই চারটির মধ্যে তিনটি সার্চ ইঞ্জিনকে গুগল বাছাই করবে নিলামের মাধ্যমে । চারটির মধ্যে গুগলও থাকবে তবে এর জন্য গুগলকে নিজে নিলামে উঠতে হবেনা। 
এভাবে থাকবে সার্চ ইঞ্জিন লিস্ট
২০২০ সালের শুরু থেকেই গুগল এন্ড্রোয়িডের ডিভাইসগুলোর হোম স্ক্রিনে  এই সেবা চালু করবে এবং এই সেবা শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের ইকোনোমিক জোনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। 

তবে চারটির মধ্যে কেউ কোন নির্দিষ্ট অর্ডারে থাকবেনা। এই চারটি সার্চ ইঞ্জিনের মধ্যে সময়ে সময়ে অর্ডার পরিবর্তন হবে। 

নিলাম জয়ী তিনটির মধ্যে যদি কোন খারাপ  সার্চ ইঞ্জিন বা মার্কেটে র‍্যাংক নেই এমন কোন  সার্চ ইঞ্জিন যদি নিলামে জেতে তাহলে গ্রাহকদের জন্য সেটা একটু ভোগান্তির বিষয় বা জোর করে গিলানোর মত কাজ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জার্মান ভিত্তিক সার্চ ইঞ্জিন ক্লিকজের সিইও ড. মার্ক আল -হেমস। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন